ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সিটি করপোরেশনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবেন, ইনশাআল্লাহ।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এই তরুণ রাজনীতিবিদ। নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন