শফিকুর রহমান

জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:১৭ পিএম
জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত।

শনিবার জামায়াতের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। তাছাড়া, জাতীয় সংসদে জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে না বলেও জানান তিনি।
 
জামায়াতের আমির বলেন, দেশের কোটি মানুষ গত ১৮ বছর যাবত আজকের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবো না। 

এএন