ইশরাক হোসেন

সরকারি সহায়তা প্রদানে দলীয় পরিচয় দেখা হবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০২:১৬ পিএম
সরকারি সহায়তা প্রদানে দলীয় পরিচয় দেখা হবে না

সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহযোগিতা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন। 

সোমবার রাজধানীর সূত্রাপুরে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন স্পষ্ট করে বলেন, সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় কোনো বাধা হবে না। ফ্যামিলি কার্ড বা অন্য যেকোনো সরকারি সহায়তার জন্য যারা যোগ্য বলে বিবেচিত হবেন, তারা প্রত্যেকেই তা পাবেন। দল-মতের ঊর্ধ্বে থেকে এই সহযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে সরকার গঠনের পর জনকল্যাণমূলক কাজের ব্যাপ্তি আরও বাড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঈদ উপহার বিতরণ শেষে প্রতিমন্ত্রী সবার সাথে কুশল বিনিময় করেন এবং সরকারের জনবান্ধব নীতিগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

জেএইচআর