বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি বলেছেন, ফারুক বলেন, সরকার গঠনের পর মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নের চেষ্টা জনগণের মধ্যে আস্থা তৈরি করেছে। এই আস্থা ভবিষ্যতে আরও বাড়বে এবং দেশে আর কোনোদিন অগণতান্ত্রিক কর্মকাণ্ড ঘটবে না।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বর্তমান নেতৃত্ব প্রসঙ্গে ফারুক বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার দেশের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত হবে, বেকারত্ব কমবে এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, অতীতে গুম, খুন ও রাজনৈতিক নির্যাতনের ঘটনা ঘটেছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় ভূমিকা রেখে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে এবং বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁকে গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন বকাউলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সিরাজী সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন