আওয়ামী লীগ একটি বড় দল। এই দলের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি তা সংসদে পাস করানোর প্রস্তাবও করেন।
রোববার বিকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, ‘যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে। তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।’
উদারহরণ দিয়ে তিনি বলেন, ‘যেমন, কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে।’
হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে রাশেদ খান বলেন, ‘আশা করি এটা তে মাননীয় এমপি হাসনাত আব্দুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাস করিয়ে আনবেন।’
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন