প্রধানমন্ত্রীকে ব্যারিস্টার ফুয়াদ

আপনার ছাত্রদলকে সামলান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১১:১১ এএম
আপনার ছাত্রদলকে সামলান

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দাবি করেছেন, ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের লোকজন প্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করছে। 

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছাত্রদলকে সামলান! গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব অন্ধত্বের ভূমিকা পালন করছে, তাতে আপনার দেশ চালানোর কোনো কৃতিত্ব ফুটে উঠছে না।

তিনি আরও বলেন, না, এগুলো সবই পরিকল্পিত, জনগণের দৃষ্টি আড়াল করে বড় কিছু ঘটে চলছে! একটি ভুয়া ঘটনার নাটক (ফলস ফ্ল্যাগ অপারেশন) তৈরির প্রক্রিয়া চলছে।

এম জি