আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে শুক্রবার ১ মে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দেবেন।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেখানে জানানো হয়, বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনৈতিক বিষয় নিয়ে সমাবেশে আলোচনা করা হবে।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এবারের মে দিবস গণতান্ত্রিক পরিবেশে উদযাপিত হচ্ছে। তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন