দেশের মানুষ স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেও তিনি নিরলসভাবে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের যেকোনো সংকট মোকাবিলায় সরকার জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস নিশ্চিত করতে সরকার সহায়ক ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি।
রিজভীর ভাষ্য, জনগণের ভোটে নির্বাচিত সরকার মানুষের কাছে জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করছে। বর্তমানে রাজনৈতিক মতভেদের কারণে কাউকে রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হতে হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, মানুষ এখন অনেক বেশি স্বতঃস্ফূর্ত ও মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে এবং সরকার মানবিক আচরণ প্রদর্শন করছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন