হিজাব-নিকাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০১:১৩ এএম
হিজাব-নিকাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

জাতীয় সংসদে হিজাব-নিকাব নিয়ে কটাক্ষ এবং দেশজুড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৪ জুন) রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজার সংসদে হিজাব, নিকাব ও পর্দা নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন। তিনি অবমাননাকর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে খুন, ধর্ষণ ও সহিংসতা রোধে সরকারের আরও সক্রিয় ভূমিকার দাবি জানান।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এম জি