তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁর জামিন আবেদন মঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত বছরের ১২ মে দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
সংগীতশিল্পী মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে পরাজিত হন। মমতাজ বেগম এর আগেও একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট মামলাগুলোতে আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত আজ তাঁকে জামিন দেওয়ার সিদ্ধান্ত জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন