কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি এবং নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সেলিমা আহমাদ দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিশেষ করে নারী উদ্যোক্তা উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিশিষ্ট শিল্পপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদের স্ত্রী।
তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের ব্যবসায়ী মহল, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন