এনসিপির ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০২:০৯ পিএম
এনসিপির ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন

চট্টগ্রামে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যাদুর্গত মানুষের জন্য দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় কাজ করবে এই টিম। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করাই হবে টিমের প্রধান লক্ষ্য।

এনসিপির গঠিত ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ এর সদস্যরা হলেন-জাওয়াদুল করিম (০১৮৩২০৬০০৩১), জোবাইরুল হাসান আরিফ (০১৫৭৫৬৮১৭৩৪), এ.এস.এম. সুজা উদ্দিন (০১৬৪৮৩৪৭৯১৬), জোবায়ের মানিক (০১৬৪৭৪৫১২১৮), সাগুফতা বুশরা মিশমা (০১৬৭২৮৮৭০৮০), মীর শোয়াইব (০১৮১৩৪০৪১৭৫), আরিফ মঈনুদ্দিন (০১৬০৮৯৭১৯১৮), মোহাম্মদ সিফাত হোসাইন (০১৮৬৩৯৮৩৮১৩), সাজ্জাদ উদ্দীন (০১৮২২১১৭৭১০), মিশকাত হোসেন (০১৮৮১৩১৬৪৩০), আকাশ নূর (০১৭০৬৬৬২৭১২), আকরামুল হক (০১৮৩৭০৩১২৩১), আবদুল করিম টিপু (০১৬১২০৬৫৫২৩), আলী নেওয়াজ ইমন (০১৮১৫৩৫৭১৩২), রকিবুল হাসান (০১৫৩৩০২৯৫২৮), মোহাম্মদ আজাদ (০১৬৪৭৪১৫৫২৪) ও আব্দুর রহমান (০১৮৪৩০৭৫৯২৯)।

এম জি