এবারের বিশ্ব ইজতেমার প্রথম দিনে আবদুল কুদ্দুস গাজী নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এবারের এই ইজতেমায় প্রথম কোনো মুসল্লির মৃত্যু হলো।
মারা যাওয়া মুসল্লি আবদুল কুদ্দুস গাজী (৬০) খুলনা জেলার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে।
শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। ইজতেমা ময়দানে জুমার নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ আদায় করার জন্য এই মুসল্লি গোসল করতে গেলে গোসলরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়। টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন