বাংলাদেশে আসছেন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৪৪ পিএম
বাংলাদেশে আসছেন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ১১ দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ১২ জুলাই ভারতের মুম্বাই থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সফরকালে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের জন্য দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ এ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’ এর মোড়ক উন্মোচন করা হবে।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে চট্টগ্রামেও একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ সময় দেশের অন্যতম বৃহৎ দুটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী ও পটিয়া মাদ্রাসা পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে।

এম জি