যেকোনো বড় আয়োজন সফলতার সহিত সম্পাদনের জন্য যেমন প্রস্তুতি প্রয়োজন। রমজানের রোজা ও অন্যান্য ইবাদত উত্তম রূপে সম্পাদনের জন্য তেমনি অগ্রিম প্রস্তুতি প্রয়োজন। কারণ রমজান মুমিন জীবনের জন্য অনেক বড় এক পাওনা। সেই ক্ষেত্রে প্রথম প্রস্তুতি হচ্ছে রমজান পযর্ন্ত বেঁচে থাকার দোয়া করা।
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব ও শাবান মাসব্যাপী বেশি বেশি বরকত হাসিলের দোয়া করতেন। রমজান মাসে ইবাদত করার সুযোগ চাইতেন। তিনি এ দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো- اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।
অর্থ : হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান আমাদের নসিব করুন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৫৯)
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন