বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, বরং এটি মানুষের জীবনে বরকত ও সচ্ছলতা নিয়ে আসে। সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কুরআন ও হাদিসের আলোকে দেখা যায়, বিয়ের মাধ্যমে আল্লাহু তায়ালা মানুষের জীবনে রিকিজ ও বরকত নাজিল করেন।
একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন, “বিয়ে কি সত্যিই ভাগ্য পরিবর্তন করতে পারে?” শায়খ আহমাদুল্লাহ বলেন, “কুরআনে নির্দেশ আছে, অভিভাবকরা তাদের অধীনস্থদের বিবাহ দান করুন। কেউ যদি সামান্য অভাব-অসুবিধায় থাকে, আল্লাহ বিয়ের পর তার জন্য সচ্ছলতা প্রদান করবেন।”
তবে শায়খ বলেন, এটি অর্থ বা সম্পদ না থাকলেও কেউ বিয়ে করার সিদ্ধান্ত নেবে, তা নয়। নবীজির নির্দেশ অনুযায়ী, বিয়ে তখনই উচিত যখন প্রাথমিক প্রয়োজন যেমন মোহরানা ও খাদ্য-নিরাপত্তা নিশ্চিত করা যায়। এরপর বিয়ের মধ্য দিয়ে আল্লাহ অতিরিক্ত বরকত দান করেন।
তিনি আরও উল্লেখ করেছেন, হযরত ওমর (রা.) সহ সাহাবিদের জীবনে দেখা গেছে, যারা বিয়ে করেছেন, আল্লাহ তাদের রিকিজ বৃদ্ধি করেছেন। এই অনুযায়ী বোঝা যায়, বিয়ে শুধুমাত্র সামাজিক সম্পর্ক নয়, বরং এটি মানুষের জীবনে আল্লাহর বরকতের এক উৎস।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন