দেশের আকাশে শনিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা না যাওয়ায় শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে আগামীকাল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
চাঁদ দেখা সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করতে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি এ সিদ্ধান্তে উপনীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. শাহীন হোসেন, প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী এবং ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন