আর্জেন্টিনার প্রথম ম্যাচের রেফারি সিজমন মার্সিনিয়াক

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১২:২৮ পিএম
আর্জেন্টিনার প্রথম ম্যাচের রেফারি সিজমন মার্সিনিয়াক

বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বাড়তি আলোচনা। আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে দায়িত্ব পাচ্ছেন সেই সিজমন মার্সিনিয়াক, যিনি কাতার বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেছিলেন। লিওনেল স্কালোনির দলের ম্যাচে পরিচিত এই রেফারির উপস্থিতি আবারও ফিরিয়ে এনেছে সেই স্মরণীয় ফাইনালের স্মৃতি।

মার্সিনিয়াকের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তারই স্বদেশি তমাস লিস্টকিয়েভিচ ও আদাম কুপসিক। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্যাম্পবেল-কির্ক কাওয়ানা-ওয়া। রিজার্ভ সহকারী রেফারি আইজ্যাক ট্রেভিস।

এ নিয়ে চতুর্থবারের মতো আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন মার্সিনিয়াক। তার অধীনে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি আলবিসেলেস্তেরা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথমবার আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।

এরপর ২০২২ কাতার বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেন। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–১ গোলের জয় এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনাল-দুটি ম্যাচেই তার দায়িত্ব ছিল মাঠে।

আলজেরিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাই পরিচিত এক রেফারিকে পাচ্ছে আর্জেন্টিনা, যা ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও আলোচনার।

এম জি