রাতে মাঠে নামছে জার্মানি, যেভাবে দেখবেন ম্যাচ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪৫ পিএম
রাতে মাঠে নামছে জার্মানি, যেভাবে দেখবেন ম্যাচ

চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুর্বল কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ফেবারিট হিসেবে শুরুটা ভালো করতে চাইবে জুলিয়ান নাগেলসমানের দল।

রোববার যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছে জার্মানি। প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে এসেছে তারা। তবে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের স্মৃতি ভুলে নতুন শুরু করতে চায় দলটি।

অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে কুরাসাও। ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে তারা বড় চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

দুই দলের এটি প্রথম আন্তর্জাতিক ম্যাচ, তাই আগেভাগে কোনো মুখোমুখি পরিসংখ্যান নেই। অভিজ্ঞতা ও শক্তিতে এগিয়ে থাকলেও কুরাসাওকে হালকাভাবে নিচ্ছে না জার্মানি।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভার্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জোশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

যেভাবে দেখা যাবে ম্যাচ

বাংলাদেশে ম্যাচটি টিভি ও অনলাইনে সরাসরি দেখা যাবে। বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সম্প্রচার হবে ম্যাচটি।

অনলাইনে মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিনে সাবস্ক্রিপশন নিয়ে ম্যাচ উপভোগ করা যাবে। এছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপেও খেলা দেখার সুযোগ রয়েছে।

সম্ভাব্য সময়: বাংলাদেশ সময় রাত ১১টা।

এম জি