ব্যাটিং ব্যর্থতার দিনে টাইগারদের সংগ্রহ ১৩১ রান

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:৫৭ পিএম
ব্যাটিং ব্যর্থতার দিনে টাইগারদের সংগ্রহ ১৩১ রান

নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও ব্যাট হাতে হতাশ করেছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩১ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে শুরুটা আশাব্যঞ্জক হলেও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।

দলীয় ২৬ রানে তানজিদ তামিম ১০ রান করে আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর সাইফ হাসান ২০ রান করে ফিরে যান।

অধিনায়ক তাওহীদ হৃদয় ছক্কা দিয়ে ইনিংস শুরু করলেও অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে মাত্র ৮ রান করেন। এরপর দ্রুত ফিরে যান সৌম্য সরকার (১৭), ইমন (১০) ও শামীম পাটোয়ারী (১)। এতে ৭৮ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

অভিষিক্ত সাকলাইন ১০ বলে ১০ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। পরে রিশাদ হোসেন ৩ রান করে আউট হলে ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৮ উইকেট হারায় দল।

শেষদিকে নিম্নক্রমের ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই ১৩১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ইনিংসে কোনো ব্যাটারই বড় স্কোর গড়তে না পারায় প্রত্যাশিত সংগ্রহ থেকে অনেক দূরে থেকে যায় টাইগাররা।

এম জি