হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:১১ এএম
হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২০ জুন) হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে সেলেসাওরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করেছিল তারা।

ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, দলে পরিবর্তন আসবে, তবে সেটি খুব বেশি হবে না।

ব্রাজিলের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইবানেজ ও ইগর থিয়াগোর জায়গায় হাইতির বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন দানিলো ও মাথিউস কুনহা।

তবে চোটের কারণে দলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়রকে এই ম্যাচেও পাওয়া যাচ্ছে না। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

অ্যালিসন বেকার, দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ম্যাথউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

এম জি