গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক মাইলফলক স্পর্শ হতে যাচ্ছে। শনিবার মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের ১,০০০তম ম্যাচ।
ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৩০ সালের ১৩ জুলাই। প্রথম আসরের উদ্বোধনী দিনে একই সাথে দুটি ম্যাচ মাঠে গড়ায়; যার একটিতে ফ্রান্স ৪-১ গোলে মেক্সিকোকে এবং অন্যটিতে যুক্তরাষ্ট্র ৩-০ গোলে বেলজিয়ামকে পরাজিত করে। ১৯৩০ থেকে ২০২৬ সাল-দীর্ঘ পথ পরিক্রমায় নানা ইতিহাস ও রোমাঞ্চ পেরিয়ে বিশ্বকাপ আজ সহস্রতম ম্যাচের দোরগোড়ায়। এশিয়া ও আফ্রিকার দুই দেশের এই লড়াইটি কেবল গ্রুপ পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচই নয়, বরং ফুটবলের বৈশ্বিক বিস্তার ও আধুনিক যুগে বিশ্বকাপের অন্তর্ভুক্তিমূলক চরিত্রের এক অনন্য প্রতীক।
ঐতিহাসিক এই ম্যাচ নিয়ে তিউনিসিয়ার অধিনায়ক এলিয়েস স্কিরি বলেন, বিশ্বকাপের ১,০০০তম ম্যাচে অংশ নেওয়া সত্যিই একটি প্রতীকী ও স্মরণীয় মুহূর্ত। এটি এই প্রতিযোগিতার সমৃদ্ধ ইতিহাস, সেরা সব ম্যাচ আর কিংবদন্তি খেলোয়াড়দের কথা মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে ফুটবল অনেক এগিয়েছে। নতুন সুযোগের মাধ্যমে বিভিন্ন দেশের খেলোয়াড়রা এখন বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন।
জাপানের কোচ হাজিমে মোরিয়াসু তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এত দীর্ঘ ও গৌরবময় ইতিহাসের একটি টুর্নামেন্টে ১,০০০তম ম্যাচের অংশ হতে পারা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। বিশ্বমঞ্চে এটি এশিয়ার প্রতিনিধিত্ব করার জন্যও একটি বড় গর্বের বিষয়।
শুরুর দিকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা সীমিত থাকলেও সময়ের সাথে সাথে এর পরিধি ব্যাপক বেড়েছে। প্রথম বিশ্বকাপে মাত্র ১৩টি দেশ অংশ নিলেও ২০২৬ সালের এই আসরে ওয়ানড্রেড ফোরটি-এইট (৪৮) দল অংশ নিচ্ছে, যা বিশ্বজুড়ে ফুটবলের ব্যাপক প্রসারের প্রমাণ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন