আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এবার অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মেসিসহ দলের তারকা খেলোয়াড়দের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে।
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার এই রোমাঞ্চকর লড়াইটি ঘরে বসেই টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন দর্শকরা। দেশের তিনটি টিভি চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির পাশাপাশি বেসরকারি ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস এবং সময় টিভিতে খেলাটি লাইভ দেখা যাবে।
টেলিভিশন ছাড়াও মোবাইল ফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকে সরাসরি ম্যাচটি উপভোগ করার সুযোগ রয়েছে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ফুটবল বিশ্বকাপের এই জমজমাট ম্যাচটি লাইভ দেখতে পারবেন দর্শকরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন