মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা বনাম মিসরের মহারণ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১০:২০ পিএম
মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা বনাম মিসরের মহারণ

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আফ্রিকার শক্তিশালী দল মিসরের মুখোমুখি হচ্ছে মেসি বাহিনী। মঙ্গলবার রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই দুই দল। আর্জেন্টিনা যেমন এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, তেমনি আলবিসেলেস্তেদের সহজে ছেড়ে কথা বলবে না সালাহর দলও।

শেষ ষোলো পর্যন্ত আসতে প্রতিটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। নিজেদের সবশেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে তারা কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে। অন্যদিকে, মিসর নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট কাটে।

এরই মধ্যে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ছয়টি দল। গত সোমবার রাতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে স্পেন। আর আজ মঙ্গলবার সকালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বেলজিয়াম।

যেভাবে দেখবেন খেলা
দেশের ফুটবলপ্রেমীরা ঘরে বসেই টেলিভিশনে আর্জেন্টিনার এই হাইভোল্টেজ ম্যাচটি উপভোগ করতে পারবেন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস।

টেলিভিশনের পাশাপাশি যারা বাইরে আছেন, তাঁরা মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও সরাসরি ম্যাচটি দেখতে পাবেন। এর জন্য নির্দিষ্ট ফি পরিশোধ করে বাংলালিংকের ‘টফি’ (Toffee), গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’ (Bioscope) এবং ‘মাইরবি’ (MyRobi) অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন দর্শকরা।

জেএইচআর