বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর এবার সুইজারল্যান্ডকে হারিয়ে সেমির টিকিট কাটতে চাইবেন লিওনেল মেসিরা।
অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। আগামী কাল বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাস সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে ফিফা বিশ্বকাপের খেলা।
এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে। এর পাশাপাশি খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন