Amar Sangbad
ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬,

মহাররমের ১ তারিখ থেকে সকল দেশের জন্য ওমরাহ শুরু 

ধর্ম ডেস্ক

জুলাই ২৬, ২০২১, ০৮:১৫ এএম


মহাররমের ১ তারিখ থেকে সকল দেশের জন্য ওমরাহ শুরু 

প্রাণঘাতী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি। এমনকি ২০২০ এবং ২০২১ সালেও হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি বাহিরের দেশের জন্য। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি সরকার। পহেলা মহররম (১০ আগস্ট) থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটি। 

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি আল আরাবিয়াকে বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

এর আগে ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিল। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ায় সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়। এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজন করেছে সৌদি আরব সরকার।

হজ এবং ওমরাহ পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব ভ্রমণ করে থাকেন। মুসলিম ধর্মালম্বীদের এই দুইটি বিধান পালন করতে একই স্থাপনা ভ্রমণ করতে হয়।

করোনা মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন।

নতুন করে ওমরাহ চালু হওয়ার কারনে সৌদি সরকারকে ধান্যবাদ জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা। 

তবে করোনার কারনে কিছু শর্ত দেয়া হচ্ছে। সৌদি আরবে প্রবেশের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোজিড -১৯ এর জন্য ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজেনিকার  দুই ডোজ টিকা সম্পন্ন করবে কেবল তারাই ওমরাহ করার অনুমতি পাবে। 

আমারসংবাদ/ইএফ