আমার সংবাদ ডেস্ক
জুন ৫, ২০২১, ১২:৩৫ পিএম
সারাদেশে শনিবার (৫ জুন) প্রথমবারের মতো প্রাণিসম্পদ প্রর্দশনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও সফল খামারিদের পুরস্কৃত করাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১’ শনিবার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রর্দশনী অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ মলয় কান্তি মোদকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া, ভেটেরিনারি সার্জন মো. উজ্জল হোসাইন, ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন ভুইয়া মিলটন, সফল উদ্যোক্তা মো. ফরিদ মিয়া, আঃ মতিন, এলএসপি মোছাঃ আমেনা ইয়াসমিন হিমু ও রুমা দেবনাথ প্রমুখ। সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, নান্দাইলে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন যা শীঘ্রই বাস্তবায়নের পথে। এছাড়া তিনি সকল বেকার যুবকদেরকে চাকরির পিছনে না ঘুরে গবাদী পশু-পাখি পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তোমরা খামার স্থাপন কর, গবাদী পশু-পাখি ক্রয় করার টাকার ব্যবস্থা আমি করবো। অপরদিকে প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মলয় কান্তি মোদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর থেকে দুধ, ডিম ও গোশত উৎপাদনে তথা গবাদী পশু-পাখি পালনে ব্যাপক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রাণিসম্পদ বিভাগ। আর নান্দাইলের কৃষিবান্ধব সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে নান্দাইলে করোনাকালীন খামিরারা গবাদী পশুদের ভ্যাকসিনের যোগানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যা খামারিগণ কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মুজিবর্ষে ঘরে ঘরে ভালো জাতের গাভী পেলে, চাষীর সংসার ভালো চলে, মুজিবর্ষে ঘরে ঘরে, ডিম দুধ ও মাংস মেলে এই প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতা শনিবার দুপুরে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনীর আয়োজন করে ভূরুঙ্গামারী উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। প্রানিসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার জানান, কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে খামার স্থাপনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধ করতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে খামারীদের উন্নত জাতের গরু-ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ প্রানিসম্পদ প্রযুক্তি, প্রানিজাত পণ্য, দুগ্ধজাত পণ্য ও গবাদিপশুর পুষ্টি সমৃদ্ধ খাদ্যসামগ্রী প্রদর্শিত হয়। এসময় ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল মমিন ও প্রানিসম্পদ সমপ্রসারণ কর্মকর্তা ডাঃ এনামুল হক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বোদায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেইনারি হাসপাতালের আয়োজনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত-ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আব্দুস সোবহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছুর রহমান জিল্লু, সোলায়মান আলী ইমাম উপজেলা পরিষদ বোদা,লক্ষী রানী বর্মন প্রমুখ। প্রদর্শনীতে ৪০টি ষ্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুগরি সহ বিভিন্ন প্রজাতির প্রাণির প্রদর্শন সহ প্রানিসম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল এর উদ্যোগে ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অদিদপ্তর মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়ের সহযোগিতায় দিন ব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনী শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা পরিচালনা করেন ভেটেরিনারী সার্জন ডা. ফারুক আহম্মেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা। এতে প্রধান অতিথি ও উদ্বোধন ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার। অন্যান্যদের মধ্যে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, ওসি এটিএম মাহমুদুল হক, বড়খাপন ইউপি চেয়ারম্যান হাদিসুজ্জামান হাদিস, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার ও কলমাকান্দা প্রেস ক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শিত হচ্ছে।
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ চত্বর মাঠে এই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়,বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোজাম্মেল হক। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ডোমারের তত্বাবধায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলা প্রশাসন এবং প্রাণি সম্পদ ও ভেটেরিনারি (ডেইরী) হাসপাতালের আয়োজনে দিন ব্যাপী প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) খাসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টার সময় প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়াল যুক্ত হয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনীর লক্ষ ও উদ্দেশ্য প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধি করা,দুগ্ধ জাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারী উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয় পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃহুমায়ুন কবির,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৩নং আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা শাহ্,আঃলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃবিপুল কুমার চক্রবর্তী ও উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ র্কমকর্তা (এলডিডিপি) ডাঃনাজনীন নাহার প্রমূখ।প্রদর্শনী শেষে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীদের পুরস্কার প্রদান করা হয়।
পাটগ্রাম প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার (০৫ জুন) সকাল ১১ টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক এ প্রর্দশনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান করা হয়। পাটগ্রাম উপজেলা চত্বরে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান উদ্বোধন ও দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভার.) ডা. শ্যামল চন্দ্র রায় ও পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু,উপজেলা প্রাণিসম্পদ সমপ্রসারণ কর্মকর্তা আখিরুজ্জামান শামীম প্রমূখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০ টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীদের পালনকৃত গরু, ছাগল, ঘোড়া, মহিষ, হাস, মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শন করা হয়।
সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপে প্রাণিসম্পদ মেলা ও প্রর্দশনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কোষ্টগাট মাঠ খাদ্য গুদাম রোডে চত্বরে শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুুজুর রহমান মিতা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার শাহাজাহান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেছা চৌধুরী জেসি, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা সাস্হ্য কর্মকতা ডাক্তার ফজলুল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ডাঃ আলী আজম, উপস্থিত ছিলেন সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খামারিরা ও গণমাধ্যম কর্মীরা।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সদর উপজেলা প্রাণিসম্পদের উদ্যোগে দিনব্যাপী পোল্ট্রি ও ডেইরি উন্নয়ন বিষয়ক প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর বেলা জেলা প্রাণিসম্পদ চত্ত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ, উপজেলা ভেটেরি সার্জন ডাঃ রাশেদুল ইসলাম, জেলা ডেইরি মালিক সমিতির সভাপতি সাদনাম রায়হান জয়সহ খামারী ও বিভিন্ন পর্যায়ে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন কোম্পানির কর্মকর্তা বৃন্দ। প্রদর্শনীতে সরকারি বেসরকারি মিলে ৩০ টি স্টল অংশ নিয়েছে।
ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটার সময় বাহিরচর ইউনিয়নে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারি হাসপাতাল ও সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে (এলডিডিপি ) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার দীনেশ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসদের সংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম, ভেড়ামারা পশু কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান আরা, ডাক্তার মোঃ আল শাহারিয়া প্রাণী সমপ্রসারণ সম্পাদক কর্মকর্তা, ডাক্তার মো: এনামুল হক প্রাণিসম্পদ( এল ডি ডি পি )কর্মকর্তা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, ইয়ারুল ইসলাম প্রকল্প কর্মকর্তা বিআরডিবি জহির উদ্দিন বাহিরচর ইউনিয়ন পরিষদের মেম্বার আসাদুজ্জামান কচি,বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি জগলুল সদ্দার প্রমুখ।
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল শ্রীবরদী বাস্তবায়নে অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রাণিসম্পদ প্রদর্শনী’র উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রোকেয়া আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন কর্মকর্তা, খামারি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে খামারিদের মাঝে সনদ ও পুরস্কারের চেক বিতরণ করা হয়। উন্নত জাতের গরু, ছাগল সহ বিভিন্ন প্রজাতির প্রাণি নিয়ে খামারিরা প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা। ইউএনও মো. আল-আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান,মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহান খান ডলি ও আ.লীগের সম্পাদক ইকবাল মাহমুদ লিটন প্রমুখ।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে শনিবার দিনব্যাপী মালখানগর কলেজ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় ৩২ স্টলে উপজেলার ১৪ টি ইউনিয়নের খামারিরা বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, পাখি, কবুতর ও খরগোশ প্রদর্শন করেন। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মাহী বি. চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ ও মালখানগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী। উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারী সার্জন ডা. শবনম সুলতানা ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জান্নাত নাহারের সঞ্চালনায় আরো অতিথি ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক লেখক সামছুল হক, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, বিকল্প যুবধারার কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, জেলা হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিসুর রহমান মৃধাসহ আরো অনেকে।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্য্যলয় প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্য্যলয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব, ভেটেনারী সার্জন এনায়েতুল্যা, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খামারী উদ্যোক্তা জাকির হোসেন প্রমুখ। প্রদর্শনী অনুষ্ঠানে খামারী উদ্যোক্তাগণ উৎপাদিত পশু ও দুধ বাজারজাত করনে, ফুলবাড়ী পৌর শহরে পশুর হাট দুধ বিক্রি সেন্টার স্থাপনের দাবী জানান। প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন এলাকার খামারীগণ তাদের খামারে উৎপাদিত বিভিন্ন জাতের পশু প্রদর্শন করেন।
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পশু হাসপাতালে বাস্তবায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার (৫জুন) ভাটিয়াপাড়া রেলষ্টেশন মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা, মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ, সমবায় কর্মকর্তা মো. আব্দুর রহমান, ওসি মো. আজিজুর রহমান কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, ফুকরা ইউপি চেয়ারম্যান নাছরিন বেগম প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৫টি স্টলের মাধ্যমে উন্নতজাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রাণিজ খাদ্য সামগ্রী।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের ফাইভ স্টার মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান লিটন, উপজেলা ডেইরী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামারপুকুর ইউপি সদস্য মমিনুল ইসলাম মমিন প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তাসমিয়া রহমান।প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার ডেইরী, পোল্ট্রি, লেয়ার, দেশী হাঁস-মুরগী খামারীরা অংশ নেন। অতিথিবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ মেলা ঘুরে দেখেন।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল দশটায় এলডিডিপি প্রকল্পের আওতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মিরসরাই স্টেডিয়ামে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া সহ মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর সহযোগিতায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, ডেইরী খামার প্রকল্পের উন্নয়ন, পোল্ট্রি খামার উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূরকরণসহ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। শনিবার (৫ জুন) বেলা ১১টায় উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, মহামারি করোনার সংকটময় মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দোহার উপজেলায় এ পর্যন্ত প্রায় ২ হাজারেরও বেশি খামারীকে প্রণোদনা দেওয়া হয়েছে। অত্যন্ত সময় উপযোগী সহযোগিতা যা আপনাদেরকে উৎসাহ দিয়েছে। আওয়ামীলীগ সরকার মনেপ্রাণে বিশ্বাস করে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং কৃষক ভাইয়েরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষির অগ্রতির কারণে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা অবস্থান করছি। আপনারা জানেন, বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ২২’শ ডলারেরও বেশি। বাংলাদেশ এখন ভারত-পাকিস্তানের চেয়েও এগিয়ে আছে। আর এসমব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও সময় উপযোগী সিদ্ধান্তের কারণে। দোহার উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা শামীমা নাহার, ভেটেরিনারি সার্জন শামীম, উপজেলা পোল্ট্রি খামার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাফিস চৌধুরী, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল খালেক প্রমুখ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনী হক। খামারীদের মধ্যে মনিরুজ্জামান ও তানজিরা খাতুন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা সেরা খামারীদের হাতে সনদ ও পুরষ্কার হিসাবে চেক তুলে দেন। প্রদর্শনীতে মোট ৩৪ টি স্টল রয়েছে।
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন-এই স্লোগানকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় শাহাপুর মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট ও বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ওমর ফারুক, ভেটেরিনারি সার্জন স্বপন চন্দ্র রায়, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, পশুখামারী গোলাম রাব্বানী প্রমুখ। ওই প্রদর্শনীতে ৪০টি স্টল দেওয়া হয়। ওই স্টলে পশুখামারীরা উন্নত জাতের পশু নিয়ে আসেন। এছাড়াও ওই স্টলগুলোতে পশুর খাবার ও ওষুধের প্রদর্শন করা হয়। ওই প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ ছিল শাহাপুর গ্রামের খামারী সাদিকুল ইসলামের উন্নতজাতের একটি এড়ে গুরু। সাদিকুল ইসলাম জানান, ‘গরুটির বয়স তিন বছর। ওজন এক হাজার ৩০০ কেজি। ওই গরুর দাম করেছিল সাড়ে চার লাখ টাকা।’ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ওমর ফারুক জানান, ‘সারাদেশের ন্যায় এ উপজেলায়ও গবাদিপশু পালনে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রদর্শনীর আয়োজন হয়। প্রধান অতিথির হাত দিয়ে উপজেলা গবাদিপশু পালনে স্বাবলম্বী ২৭ খামারীকে সনদ ও পুরস্কৃত করা হয়।
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্তরে দিনব্যাপী ওই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. মো. ওয়ালী-উল-ইসলাম। উক্ত প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের পালনকৃত গরু, ছাগল, ভেড়া, কবুতর, মুরগী, হাঁস, প্রদর্শণ করে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শনিবার (৫ জুন) সকালে কসবা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন, উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আবদুল মজিদ উজ্জল। বক্তব্য রাখেন; পোল্ট্রি এসোসিয়েশনের পক্ষে জিএম ইকবাল, আমেরিকান ডেইরী লিমিটেডের কৃত্তিম প্রজনন কর্মী শাহ মো.ফোরকানুল ইসলাম প্রমুখ। মেলায় মোট ৪০ স্টল বসেছে। এরমধ্যে ৩ জন ষ্টলদাতাকে পুরস্কৃত করা হয়।
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এই শ্লোগানে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক মাগুরার মহম্মদপুর উপজেলা পর্যায়ে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় দেশী বিদেশী নানা প্রকার ৪৭টি প্রাণির প্রদর্শনীর স্টল দেওয়া হয়েছে। শনিবার সকালে আমিনুর রহমান কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার। পরে উপস্থিত অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: নাসির উদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফসিহ্য়ূর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চালনায় বিকাল ৩ ঘটিকায় সেরাদের মাঝে দশ ক্যাটাগেরিতে ৩০টি পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ জুন) প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে মদন উপজেলা প্রসাশনের সহযোগীতায় পাবলিক মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকী’র সঞ্চালনায়্ব বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, জেলা পরিষদ সদস্য এ কে এম সাইফুল ইসলাম হান্নান প্রমূখ। মেলায় অংশগ্রহণকারী খামারীদের মাঝে ৪ ক্যাটাগড়িতে ১২ জন খামারীকে পুরুষ্কার প্রদান করা হয়। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, জাহাঙ্গীরপুর টি আমিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জেবুন্নাহার,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এম এ সোহাগসহ গণমাধ্যেম কর্মীগণ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন; প্রাণিসম্পদের প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়। শনিবার (৫ জুন) দিনব্যাপী পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্দোগে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি একেএম লুৎফর রহমান। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ আনোয়ার হোসেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ -২ আসনের সাংসদ, সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান।, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহব্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আঃ হমিদ টিটু, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, স্বাগত বক্তব্য, ভিডিও প্রদর্শনী, খামারীদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপনের পরে পর্যায়ক্রমে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখেন। পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ)ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি একেএম লুৎফর রহমান তাঁর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দৃষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৫ জন খামারিকে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি রংপুর-২ আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান ও তারাগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বাবুল, উপজেলা আওমীলীগের সহ-সভাপতি রবিউল হাসান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় খালিয়াজুরী কলেজ মাঠে এই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান হেপী রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফয়জুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন- ডেইরি উন্নয়ন প্রকল্পের সমপ্রসারণ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির আকন্দ,খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মোঃ মহর আলী। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। মেলাতে খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিদের পালিত হাস-মুরগি,গরু-ছাগলসহ বিভিন্ন রকম পশু-পাখি প্রদর্শন করেন। এ প্রদর্শনী মেলার অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ কর্মকর্তা সৈয়দ মোজাহিদ হোসেন। এ প্রদর্শনী মেলায় আসা দর্শনার্থীদের নজর কারে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপশিয়া গ্রামের খামারী মোঃ ওকিব হোসেনের ৫০০ কেজি ওজনের শংকর জাতের একটি ষাঁড় গরু।
বারহাট্টা প্রতিনিধি: শনিবার বারহাট্টায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ প্রাঙ্গণ এ আয়োজিত এই প্রদর্শনী মেলায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম। এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ ও উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম সহ উপস্থিত অন্যান অতিথিবৃন্দ।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ ও প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি প্রমুখ।
টুঙ্গিপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ এর উদ্বোধন হয়েছে। শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মোল্লা সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সদর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানটি সবার প্রশংসা কুড়ানোর পাশাপাশি এদিকে এখান থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টিরও একটা সম্ভাবনা দেখছেন অনেকেই। দিবসটি উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আখতারুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ আনসার ভিডিপির জেলা কমা্ল্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল হক। প্রদর্শনী মেলা শেষে বিশেষ ৩জন খামারীকে পুরষ্কৃত করা হয়।এসময় সবাইকে সঙ্গে নিয়ে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি। এসময় কন্যা শিশুকে নিয়ে মেলা দেখতে আসা সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর পদার্থ বিভাগের ইন্সট্রাকটর মো. সানাউল্লাহ হক বিপুল আমার সংবাদকে বলেন, মেয়েকে নিয়ে জেলা প্রানীসম্পদ অফিসে প্রানীসম্পদ প্রদর্শনীতে এসেছিলাম। বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, মুরগী, পাখি, কবুতর ও খরগোশ সহ নানা প্রজাতির প্রানীর সাথে পরিচিত হলাম। আয়োজনটি সুন্দর ছিলো বলেও জানান তিনি।সিরাজগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ আমার সংবাদকে বলেন, এরকম আয়োজন এর আগে হয়নি। এখান থেকে খামারী ও সাধারণ জনগণ অনেককিছু শিখতে ও জানতে পারবে। এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তর তাদের নানান রকমের পরামর্শ দিচ্ছেন। এখান থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টিরও একটা ভালো সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আখতারুজ্জামান ভুঁইয়া আমার সংবাদকে বলেন, আমরা প্রদর্শনীর পাশাপাশি এখান থেকে খামারী ও সাধারণ জনগণকে নানান বিষয়ে পরামর্শ দিচ্ছি। সঠিকভাবে গবাদি পশু লালন পালন থেকে শুরু করে অনেক কিছুই তারা এখান থেকে জানতে পারবেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫জুন) দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলায় গরু, ছাগল ,মহিষ ,ভেড়াসহ বিভিন্ন প্রজাতির পশুপাখির প্রায় ৩০ টি স্টল বসেছে। এসময় প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, কালিয়াকৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ফৌজিয়া কাদির, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মোঃ জহুরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরো মিয়া, কালিয়াকৈর পৌর শ্রমিক লীগের সভাপতি হারিজ উজ্জামান খান হারিজ। অনুষ্ঠানে যে সকল উদ্যোক্তা এবং বিভিন্ন খামারি যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে পুরস্কার , সম্মাননা এবং সনদ প্রদান করা হয়
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৫ দিনের এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ মো. এমদাদুল হক তালুকদার, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ রেজাউল হক, উপজেলা বিকল্পধারার আহ্বায়ক ডাঃ আব্দুল হাকিম, খামারি মোশারফ বেপারী, সাইদুর জামান খান, এম খালেক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডাঃ হাসিনা নার্গিস। উপজেলার বিভিন্ন স্থান থেকে খামারিরা উন্নতজাতের গবাদি পশু পাখি নিয়ে উক্ত প্রদর্শনীতে অংশগ্রহন করেন। ৫ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে।
নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ভেটেরেনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় শনিবার (৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়। এসময় প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, প্রাণি সম্পদ অফিসার ডা. রফিকুল আলম, ভেটেরেনারী সার্জন ডা. কে এম ইফতেখারুল ইসলাম, প্রাণি সম্পসম্পদ সম্প্রসারণ অফিসার কোকিল চন্দ্র বিশ্বাস প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা প্রাণি সম্পদের এলএসপিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদেরকে পুরস্কার বিতরণ করা হয়ে।
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্প (এলডিডিপি) প্রণিসম্পদ অধিদপ্তর এর সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি এর আয়োজনে শনিবার দুপুরে হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গবাদি পশু পরিদর্শন করেন, ইউএনও ও উপজেলা চেয়ারম্যান। পরে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ডেভিড রানা চিসিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন প্রমুখ।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ‘পুষ্টি, মেধা দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, দৌলতপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক ও কৃষক নাসির উদ্দিন। শেষে প্রাণিসম্পদ প্রদর্শনীতে আসা বিভিন্ন ষ্টল ও বিভিন্ন প্রজাতির প্রাণি পরিদর্শন করেন অতিথিবৃন্দ। ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর উপজেলা পর্যায়ে এসকল প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে।
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: ইন্দুরকানীতে শনিবার দিনব্যাপি প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিভিন্ন খামারীদের স্টল বরাদ্ধ দেয়া হয়। প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিতে বক্তাব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক, সাধারন সম্পাদক শাহীন গাজী প্রমুখ ।
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে শনিবার প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার। প্রদর্শনীতে উপজেলার ৩০টি খামারের স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, কবুতর, তুতাপাখি, হাস, তার্কিসহ বিভিন্ন প্রকার বিলুপ্ত প্রজাতির প্রাণী স্থান পায়।
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শণী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর আয়োজনে শনিবার সকালে মোহনপুর কে.বি একাডেমীর মাঠ প্রাঙ্গণে ৫০টি স্টলে উপজেলার বিভিন্ন খামারির অংশগ্রহণ করে। এসময় তাদের উৎপাদিত প্রাণী সম্পদ ও খামারজাত পণ্য প্রদর্শন করে। সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আবু হেনা মোঃ আসিফ এর সঞ্চালণায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ প্রদীপ কুমার সরকার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রদর্শনী স্টল প্রদর্শন করেন। পরে অংশগ্রহণকারী ৫০ টি স্টলের মধ্যে দুদ্ধখামারী মোঃ রুবেল মন্ডল কে প্রথম, ডেইরি প্রোডাক্ট উৎপাদনকারী মোঃ নিয়ামুল ইসলাম দ্বিতীয় ও ছাগল খামারী মোছাঃ হালিমা বেগম তৃতীয় স্থান অর্জন করে ১০ হাজার করে টাকা পুরস্কার ও সার্টিফিকেট অর্জন করে।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন এ প্রদর্শনীর আনুষ্টানিক উদ্বোধন করেন। উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারীদের অংশগ্রহনে এ প্রদর্শনী আয়োজন করেন প্রানিসম্পদ অধিদপ্তরের প্রানিসম্পাদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প। প্রদর্শনীতে বিভিন্ন জাতের দেশি-বিদেশি গবাদি পশু,হাঁস,মুরগি,পাখি,কবুতর প্রদর্শনসহ গবাদি পশুর খাবার প্রক্রিয়াজাত করণ ও রোগ-বালাই সংক্রান্ত অবিহিতকরণ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার আশরাফ হোসেন কবি,মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম,অফিসার ইনচার্জ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ। এসময় সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী,জন প্রতিনিধি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গোপালগঞ্জ শহর সংলগ্ন নিলারমাঠে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লেয়াকত আলী লেকু, জেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ আজিজ আল আমিন, সদর উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, গোপালগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন-উদ্যোক্তা গৌতম কুমার রায়, শাহনেওয়াজ প্রমূখ। অতিথিরা আলোচনা সভা শেষে স্টলগুলি ঘুরে দেখেন। মেলায় ৩০টি ষ্টল বসে।
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (৫জুন) সকালে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’(এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয় কর্তৃক উপজেলা পর্যায়ে ‘দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম’র সভাপতিত্বে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ, (ভারপ্রাপ্ত) সধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুল আলম, উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান, হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিপি) এর চেয়ারম্যান সাজ্জাদুল হক সাজ্জাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারিরা উপস্থিত ছিলেন। এছাড়াও হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, সাংবাদিক দুলাল রায়, দেওয়ান নাঈম, এম এ খালেক, এম এ মালেক, মাজহারুল ইসলাম মিশু প্রমূখ। এই প্রদর্শনীতে প্রায় ৪০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাসঁ, মুরগী ও বিভিন্ন ধরনের পাখী প্রদর্শনী করা হয়। উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ শহীদুল আলম বলেন, দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণী সম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির গবাদিপশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। এসময় সাথে ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান,সহকারি কমিশনার ( ভ্থমি) হিমাদ্রি খিসা,ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন,কৃষি কর্মকর্তা আকলিমা বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমূখ। পরে প্রদর্শণীর বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অতিথিরা। পরিদর্শন শেষে উপজেলা সম্মেলন কক্ষে প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্ত লুবনা ফারজানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদেও নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন প্রমূখ ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শনিবার (৫ জুন) সকাল থেকে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণ মোহন হালদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, জছিমিঞা সরকারি মডেল উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা প্রমুখ।
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি), প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল এর ব্যবস্থাপনায় প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২১ এর উদ্বোধন করা হয়েয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের পরিচালনায় এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরীন পারভীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ডেইরী এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ মঞ্জু, খামারী আসলাম হোসেন, আজিজুর রহমান প্রমুখ। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু হেনা মো. মোর্শেদ ই ইলাহী রিয়েল, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাদিউল ইসলাম, আ’লীগ নেতা মহসীন আলী সহ সাংবাদিক ও খামারীগণ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ২৬টি স্টল অংশ নেয়। বিকালে প্রদর্শনীতে অংশ নেয়া বিজয়ী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নেত্রকোনা প্রতিনিধি: সারাদেশের ন্যায় নেত্রকোনাতেও দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদশর্নী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রাণিসম্পদ কর্মাকর্তার কার্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরুর পক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা এ প্রদর্শনী উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা সদর উপজেলা পরষদের চেয়ারম্যান অধ্যাপক মো. তফসিল উদ্দিন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, আব্দুল খালেক তালুকদার প্রমুখ। প্রদর্শনীতে ২০টি স্টলে বিভিন্ন উন্নত জাতের পশুপাখি ও দুগ্ধজাত খাদ্যর্প্রদর্শন সহ প্রাণি সম্পদ উনয়নে বিভিন্ন দিকনির্দেশনা সম্বলিত উপকরণ প্রদর্শন করা হয়।
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মোরেলগঞ্জে‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১’র উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ ই আলম বাচ্চু প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মোরেলগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জি. এম. আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা রাখি সাহা টুম্পা। খামারীদের মধ্যে বক্তব্য রাখেন রতন কর্মকার ও নাহিদ হাসান টুটুল । প্রদর্শনী অনুষ্ঠানে ৩ টি স্তরে ৩ জন করে ৯ জনকে খামারীকে পুরষ্কৃত করা হয়।
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ‘প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্প’ (এলডিডিপি) এর সহযোগিতায় শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী’২১ উদযাপিত হয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ মোসা’র সভাপতিত্বে সনদপত্র ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন-চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম), চাটখিল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, ৫নং মোহাম্মদপুর ইউ.পি চেয়ারম্যান সহিদ উল্যাহ সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তি বর্গ। সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
রংপুর প্রতিনিধি: দৃষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজনে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৫ জন খামারিকে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এমপির প্রতিনিধি হিসেবে তারাগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন প্রমূখ।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কে.এম কলেজ মাঠে শনিবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান আল হাবিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা: নুরুল্লা মো: আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফাহিমা কাদের চৌধুরি, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। উন্নত জাতের প্রানী প্রদর্শনের মাধ্যমে ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তা তৈরি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল অবহিত করার মাধ্যমে জন সাধরনের জন্য নিরাপদ প্রানীজ আমিষ সরবরাহ নিশ্চত করার লক্ষ্যে এর আয়োজন করা হয়। মেলায় ভাঙ্গা উপজেলার অর্ধশত খামারীর উন্নত জাতের গরু , মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শনী করা হয়। এ ছাড়াও প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন প্রযুক্তি প্রানীজাত পন্যের, খাদ্য ঔষধের ষ্টল। রয়েছে বিভিন্ন প্রানির টিকা, চিকিৎসাসেবা সহ লালন পালন বিষয়ক সেবা পরামর্শ। প্রদর্শন শেষে খামারিদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় শনিবার (৫ জুন) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল’র বাস্তবায়নে ও ছাগলনাইয়া উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর’র সহযোগিতায় স্থানীয় ছাগলাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়িত্বরত প্রধানগণ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন খামারী মালিক, পোল্ট্রি ফিড্স ও ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১-এর অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল প্রদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সাথে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে উৎসাহ প্রদান করেন।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে গবাদিপশু, হাঁস-মুরগী, পশু ওষুধের প্রদর্শন ও মেলা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল শনিবার শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ প্রকল্প বাস্তবায়ন কমিটির পিএম ইমরুল কায়েস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। এছাড়াও কৃষক ও খামারীদের মধ্যে থেকে বক্তব্য দেন তন্ময় ডেইরি ফার্মের মালিক আমিরুল ইসলাম, এ আর এফ পোল্ট্রি খামারের মালিক আকমল হোসেন, খামারি হাসান আরাম হোসেন, রনি মালিথা প্রমুখ। মেলার আয়োজক সুত্র জানায়, প্রাণি সম্পদ প্রদর্শনী ও মেলায় ২৫টি স্টল বসানো হয়। এসব স্টলে পৃথকভাবে গরু, মহিষ, হাঁস-মুরগী, ছাগল, ভেড়া, দুম্বা এবং পশু ওষুধ প্রদর্শন করা হয়। ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়ন থেকে গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগী খামারিরা তাদের পশু স্টলে রেখে প্রদর্শন করে। উদ্বোধনের পর এসব স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ ও সুধীজনেরা। এর আগে প্রদর্শনী মাঠ ও মেলা পরিদর্শন করেন পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেন মন্ডল। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম। মেলায় সেরা খামারী হিসেবে তিনজনকে পুরস্কার প্রদান করা হয়।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে সখীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান, উপজেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম খান, আদর্শ খামারি আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গঙ্গাচড়া উপজেলা চত্বরে প্রাণিসম্পদ প্রর্দশনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণি সম্পদ অধিদপ্তর, সৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নুরুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. মাহফুজার রহমান প্রমূখ।
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে বিভিন্ন খামারীদের অংশগ্রহণের মধ্যদিয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিরাই বিএডিসি মাঠে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল দিরাই এর আয়োজনে ও প্রা ণিসম্পদ, ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এফ এম বাবরা হ্যামলিন। এসময় বিভিন্ন খামারি তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিকেলে সমাপনী অনুষ্ঠানে খামারীদের মধ্যে পুরস্কার ও সনদ পত্র তুলে দেন অতিথিরা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: পুষ্টি, মেধা ও দারিদ্র্য বিমোচন লক্ষে কালীগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে শনিবার দিনব্যাপী প্রদর্শনী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
উপজেলা প্রানীসম্পদ দপ্তর চত্বরে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রানীসম্পদ প্রদর্শনী কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। অনুষ্ঠানে উপস্থিত খামারীরা তাদের বক্তব্যে পশু পালনের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫-জুন) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে ভেটেনারি সার্জন রোকনুজ্জামানের সঞ্চালনায় মেলার সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। সভায় স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, নতুন-নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণি সম্পাদের গুরুত্ব আরোপ করে আজ দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ অনুষ্ঠিত হচ্ছে। তিনি আনন্দের সাথে বলেন, এর আগে অন্য উপজেলায় চাকরি করেছি। তবে বাঘা উপজেলার মতো এতো প্রাণি সম্পদশালী এলাকা অন্য কোথাও খুজে পাইনি। তিনি বলেন, বাঘায় ৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা রয়েছে। এর মধ্যে কেবল চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নে রয়েছে প্রায় তিন হাজার গরু-মহিষ। তাঁর মতে, সেখানে এমন কোন বাড়ি নেই যে বাড়িতে অন্তত্য একটি গরু কিংবা দু’টি ছাগল না রয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান জনি, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু ও বাঘা প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদক যথাক্রমে আব্দুল লতিফ মিয়া ও নুরুজ্জামান।এই প্রদর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী প্রদর্শনী করা হয়। এর মধ্যে একটি গরু রাখা ছিলো যার মাংস হবে প্রায় ১৫ মন। এ ছাড়াও ৪৫ কেজি ওজনের দুটি ছাগল সবার নজর কেড়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “পুষ্টি, মেধা, দরিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১০.৩০ মিনিটে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী ও বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম। প্রদর্শনীতে খামারীরা, বগনা, গাভী, ষাঁড় গরু, ঔষুধ, ফিড, ছাগল, ভেড়া সহ ৪৫টি স্টল করেছে। এসময় সকল সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে দিনব্যপী প্রাণীসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সহযোগীতায় শনিবার উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় দিনপ্যপী আকর্ষনীয় বৈচিত্রময় এই মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা গোলজার হোসেন, উপ- সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল, খলিলুর রহমান, অমর কুন্ডু, ঝন্টু বৈরাগী প্রমূখ। দিনব্যপী এই মেলায় উপজেলার মোট ৪১ টি ষ্টল নিয়ে খামারী ও প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহকারীরা অংশ নেয়। প্রদর্শণীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়ের ষ্টল, উন্নত জাতের মহিষের ষ্টল, উন্নত জাতের ছাগল ভেড়ার ষ্টল, উন্নত জাতের হাঁস মুরগীর ষ্টল, বিভিন্ন শৌখিন পাখি ও প্রাণী (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু, খরগোশ, বিড়াল, টারকি, কোয়েল প্রভৃতি) ষ্টল, বিভিন্ন প্রাণী প্রযুক্তির ষ্টল, দুগ্ধজাত পণ্য (মিষ্টি দই ঘি ছানা ইত্যাদি) ষ্টল, বিভিন্ন উৎপাদিত মাংশ প্রক্রিয়াজাত পণ্য দ্বারা দৃষ্টিনন্দন ষ্টল প্রদর্শন করা হয়। এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান বলেন, দেশে উন্নত জাতের বংশ বিস্তার ও খাদ্যপণ্যের চাহিদা মেটাতে কৃষকের দোরগোড়ায় উন্নত জাত ও প্রযুক্তি হস্তান্তর করছেন সরকার। এতে করে জ্ঞান ধারনা ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ ঘটবে। মূলত এই মেলার লক্ষ্য ও উউদ্দেশ্য হলো প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা। ক্ষুদ্র খামারী ও উদ্যেক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি। বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল অবহিত করা। উন্নত জাতরে পশুপাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারনের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করা। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বলেন, এটা বর্তমান সরকারের যুগান্তকারী একটি পদক্ষেপ যা প্রাণীসম্পদ সেক্টরে অভাবনীয় পরিবর্তন আনবে। প্রান্তিক খামারিদের সাবলম্বী করতে আমাদের উপজেলা প্রশাসন তৎপর রয়েছ। পাশাপাশি আজকের এই প্রদর্শনী মেলায় আগত বিভিন্ন খামারি ভাইয়েরা তাদের প্রচেষ্টার কষ্টের ফসল মেলায় প্রদর্শন করে সফলতা দেখিয়েছেন।
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) দুপুরে উপজেলায় প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ ও মৎস্য প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। এই প্রদর্শনীর জন্য পশু ও পাখির ৩১ টি স্টোল দেন বিভিন্ন খামারিরা। মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। স্টোল প্রদর্শনী শেষে সেখানে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সুমারী খাতুন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, খামারী মমিনুল ইসলাম প্রমূখ। প্রদর্শনী মেলা শেষে ৩ জন খামারীকে পুরস্কার বিতরণ করা হয় । এছাড়ও অন্যান্য খামারিদের মধ্যে নগদ অর্থ দেওয়া হয়।
দাকোপ (খুলনা) প্রতিনিধি: ‘পুষ্টি মেধা দারিদ্র বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই শ্লোগানে দাকোপে প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন হয়েছে।শনিবার (৫ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণী অধিদপ্তরের সহযোগীতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ কুমার রায়। সব শেষে অতিথিবৃন্দ প্রদর্শনকৃত বিভিন্ন খামাররির প্রাণী পরিদর্শন করেন।
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রণিসম্পদ প্রদর্শণী-২০২১ উপলক্ষে বিভিন্ন স্টলে খামারীদের পালিত পশু পাখির সমাহার। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় এই প্রাণীসম্পদ প্রদর্শনীতে আলোচনা সভা, সনদপত্র ও চেক বিতরণ করা হয়েছে।শনিবার (৫ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণের প্রদর্শনীতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী রওশন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রহিম মোল্লা, পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান।প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুলতানা বেগমের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব ই এলাহী, হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু,উপজেলা প্রোগ্রামার ওয়াসিকুর রহমান প্রমূখ। প্রদর্শনীতে ৪০টি স্টলে ২শত খামারী উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, ছাগল, ভেড়া, হাসঁ-মুরগী, কবুতর প্রদর্শণ করেন। আলোচনা শেষে, প্রদর্শণীর সভাপতি ইউএনও সৈয়দা নাফিস সুলতানা , প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন সহ বিশেষ অতিথি বৃন্দ তিনটি ক্যটাগরিতে মোট ৯জন খামারীদের মাঝে ৩০ হাজার টাকার চেক ও বাকী খামারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে শনিবার (৫ জুন) এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ষাঁড়, গাভী, বকনা বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগীর খামারিরা অংশ গ্রহণ করেন। এছাড়াও ৩টি ভেটেরিনারি ঔষধ কোম্পানি এতে অংশ গ্রহণ করেছে। প্রদর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল ও হাঁস-মুরগী দেখা যায়।প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিম, ভেটেরিনারি সার্জন ডা. নাজনীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ প্রমূখ। সবশেষে অংশ গ্রহণকারীদের পুরস্কৃত করা হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিম জানান, দেশের অন্যান্য উপজেলার মতো গৌরীপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী এবারই প্রথম। এ প্রদর্শনীর মাধ্যমে আমরা উপজেলার খামারিদের গরু, ছাগল লালনপালন ও দুধ, ডিম উৎপাদনের একটি চিত্র তুলে ধরতে চেষ্টা করলাম।
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। রাজিবপুর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে শনিবার (৫ জুন) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ভেটেনারী সার্জন ডাঃ আবুল বাশার।উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের প্রদর্শনী পরিদর্শন, আসন গ্রহণ শেষে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য ভিডিও প্রদর্শনী এবং খামারিদের বক্তব্যে প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর শুভ সূচনা হয়।উক্ত মেলায় উপজেলার খামারিদের অংশগ্রহণে বিভিন্ন উন্নত জাতের পশুপাখি, ছাগল, কবুতর, প্রাণী প্রযুক্তিসহ বৈচিত্র্যময় উপভোগ্য প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। পরে সকলের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাকরির পিছনে না ঘুরে পশুপাখি পালন করে কিভাবে সফল আত্মকর্মী হয়ে সাবলম্বী হওয়া যায় এমন বক্তব্য প্রদান করেন বিভিন্ন বক্তাগণ। দিনশেষে বিকেল পাঁচ টায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খামারিদের ৩ ক্যাটাগরিতে ৩ টা করে এবং বিশেষ পুরস্কার ১টিসহ মোট ১০ টা পুরস্কার দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রায়হান, উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ হোসেন, ভেটেনারী সার্জন ডাঃ আরিফুল ইসলাম, রাজিবপুর থানার ওসি (তদন্ত) নাজমুল, রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদলসহ প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারীরা। উক্ত প্রদর্শনী মেলা অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল বাশার।
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১০টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে এ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষন দাশ, ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মামুন সাগর, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার বিদেশ নির্ভরতা কমিয়ে দেশকে মাংসে স্বয়ংসম্পূর্ণ করেছে। আজকের প্রদর্শনী থেকে খামারিগণ নতুন প্রযুক্তি ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবে বেকার। যুব ও উদ্যোক্তারা নতুন খামার স্থাপনে উৎসাহিত হবে এবং শিক্ষার্থীগণ মেধাবী জাতি গঠনে দুধ, ডিম ও মাংসের গুরুত্ব উপলব্ধি করতে শিখবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষন দাশ বলেন, করোনার বিরুদ্ধে জয়ী হতে শরীরের ইম্যুনিটি বাড়াতে পর্যাপ্ত পুষ্টি তথা দুধ, ডিম ও মাংসের বিকল্প আমাদের হাতে নেই, তাই জনগণকে ডিম খেতে উৎসাহিত করার জন্য আমরা সারাদিন মেলায় আগত দর্শণার্থীদের মধ্যে বিনামূল্যে সেদ্ধ ডিম বিতরণ করেছি। প্রিয় মাতৃভূমিকে দুধ, ডিমে স্বয়ংসম্পূর্ণ এবং মাংসে উদ্বৃত্ত করার প্রয়াসে এ প্রদর্শনী ভূমিকা রাখবে বলেন জানান তিনি। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০ টিরও বেশি বিভিন্ন উচ্চ দুধ উৎপাদনশীল গাড়ী, হৃষ্টপুষ্ট ষাঁড়, মহিষ, অধিক বাচ্চা উৎপাদনশীল ছাগল-ভেড়া, ডিম ও মাংসের পোল্ট্রি, ফ্যান্সি পাখি, নানান জাতের কবুতর, বিদেশী জাতের কুকুর-বিড়ালসহ অন্যান্য পোষাপ্রাণী , দুগ্ধজাত দ্রব্য ও বিভিন্ন প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শিত হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সারাদিন প্রদর্শনী উপভোগ করেন। অনুষ্ঠান শেষে উদ্যোক্তা ও খামারীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ চত্বর মাঠে এই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোজাম্মেল হক। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ডোমারের তত্বাবধায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলাতে ডোমার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা তাদের পালিত হাস-মুরগি, গরু-মহিষ-ছাগলসহ বিভিন্ন রকম পশু-পাখি প্রদর্শন করেন। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর খামারে ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্র প্রদর্শন করে। শেষে অতিথিবৃন্দ ২৯ টি স্টল ঘুরে দেখেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) বেলা ১২টায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীতে নানা জাতের প্রাণীর অর্ধ শতাধিক স্টল সাজানো হয়। স্টলগুলো অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে প্রায় ৫০টি ষ্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেরা, হাঁস-মুরগী, কবুতর, পোষা পাখি, পোলট্রির খাদ্য, হ্যাচারীর বাচ্চা এবং বিভিন্ন ঔষধ কোম্পানির ঔষধ প্রদর্শন করা হয়। প্রাণী সম্পদ প্রদর্শনীর সদস্য সচিব ও শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা ভেটেরীনারী সার্জন ডাঃ সামিউল বাছিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন। বক্তব্য দেন শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাসান মন্ডল, শ্রীপুর উপজেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোটর্পার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক প্রমূখ। প্রদর্শনীতে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবিলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁসমুরগি প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল অবহিত করা ও উন্নত জাতের পশু-পাখি পালনের আধুনিক ব্যাবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আমারসংবাদ/এআই/কেএস