উপজেলা প্রতিনিধি
মার্চ ২০, ২০২২, ১১:২৫ এএম
কুমিল্লা জেলার মেঘনা উপজেলার দড়িকান্দি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। র্দীঘদিন যাবৎ পরিবারসহ বসবাস করছিলেন গোয়াল ঘরে (গরু লালন পালনের ঘর)। স্থানীয় জনসাধারণের মাঝে সম্প্রতি "গোয়াল ঘরে বসবাস " শিরোনামে একটি খবর প্রচার হওয়া শুরু হয়। ঘটনাটি স্থানীয়ভাবে বেশ আলোচিত হলে ‘মেঘনা আদর্শ সামাজিক সংগঠনের’ এসে দাড়াঁয় তার পাশে। গোয়াল ঘরের পরিবর্তে চৌচালা ঘর পেলো আনোয়ার হোসেন।
খোঁজ নিয়ে জানা যায়, আনোয়ার হোসেন উপজেলার দড়িকান্দি গ্রামের নান্দু মোল্লার ছেলে।
গত শনিবার সংগঠনের কর্মকর্তারা আনুষ্ঠানিক ভাবে আনোয়ার হোসেনকে তার বাড়িতে গিয়ে ঘর হস্তান্তর করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ ( ক্যাপ্টেন) মু মোসলেমউদ্দীন, অধ্যক্ষ মোঃ আমির হোসেন, বাংলাদেশের প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ডঃ মোহাম্মদ আলী, লেখক ও কলামিস্ট এডভোকেট জয়নুল আবেদিন, প্রেসিডিয়াম সদস্য নিপু জামান, নির্বাহী পরিচালক সাকিব মিয়াজি, সভাপতি নাসরিন সুলতানা সহ আরও অনেকে।
আনোয়ার হোসেন ঘর পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি। আমি আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের প্রতি চির কৃতজ্ঞ।
এ বিষয়ে অধ্যক্ষ ক্যাপ্টেন মুসলে উদ্দিন বলেন, খবর টা যখন চোখে পড়েছে নিজেকে আর ঠিক রাখতে পারিনি । আমি সংগঠনের কর্মকর্তাদের অনুরোধ করলাম সরেজমিনে বিষয়টি দেখার জন্য। সরেজমিনে এর সত্যতা মিলে। এবং মানবেতর জীবনে একটু স্বাচ্ছন্দ্য দিতে সিদ্ধান্ত নিয়েছি নতুন ঘর করে দেওয়ার।
এ বিষয়ে নির্বাহী পরিচালক সাকিব মিয়াজি বলেন, আমরা সংগঠনের সকল কর্মকর্তা ও উপদেষ্টারা মিলে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই ঘর টি উপহার দিয়ে দরিদ্র কৃষক আনোয়ার হোসেনের পাশে দাড়িঁয়েছি।
সংগঠনটির এমন মহতী উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসি।
আমারসংবাদ/আর এইচ