সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার পিতা মোঃ শাহে আলম মিয়া (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২২ জুন) রাত ১১ টায় ভারতের এ্যাপোলো হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুকালে শাহে আলম মিয়া স্ত্রী, পাঁচ ছেলে সন্তান ও তিন মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার দুই সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী।
অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ তার বাবার জন্য দোয়া চেয়ে বলেছেন, দেশে তার বাবার মরদেহ আসার পর নিজ গ্রামে জানাজা হবে। জানাজার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
বিআরইউ