টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তার জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ।
অনুদান বিতরণের মাধ্যমে মধুপুর উপজেলার পাহাড়ি গারো, কোচ ও বর্মন সম্প্রদায়ের ৯২ জন সুবিধাভোগীর মাঝে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
এর মধ্যে ৪১ জন আর্থিক সহায়তা এবং ৫১ জন শিক্ষাসহায়তা হিসেবে অনুদান পেয়েছেন। সুবিধাভোগীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নগদ অর্থ গ্রহণ করেন।
ইএইচ