পলাশবাড়ীতে কলেজের গভর্নিং বডির সভাপতির শুভাগমন উপলক্ষে সংবর্ধনা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:২৩ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক-এর শুভাগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজের আয়োজনে কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

কলেজের প্রভাষক মোছা. তাহমিনা বেগমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোস্তাফিজুর রহমান পাপুল, প্রভাষক মাহমুদা খাতুন চৌধুরী ও ফিরোজ কামাল প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ