কালুখালীর ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৮:৫৪ পিএম

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজের হস্তক্ষেপে বাল্যবিবাহ রোধ করা হয়েছে।

শুক্রবার (দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামে প্রবাসী রানা আহম্মেদের (ছদ্দনাম) কন্যা (১৩) এর বিয়ে আয়োজনের প্রস্তুতি চলছিল।

বিষয়টি জানতে পেরে ইউএনও মহুয়া আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিনকে নির্দেশ দেন বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে। কালুখালী থানা পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করা হয়।

এ সময় কন্যার পিতা প্রবাসী থাকায় তার চাচার নিকট থেকে মুচলেকা নেওয়া হয়, যাতে কন্যার পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিবাহ কার্যকর না হয়।

ইউএনও মহুয়া আফরোজ স্থানীয়দের অনুরোধ করেন, উপজেলার মধ্যে বাল্যবিবাহের কোনও ঘটনা ঘটলে তা দ্রুত প্রশাসনের নজরে আনতে।

ইএইচ