তাহিরপুরে ব্র্যাকের ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের কর্মশালা

আবু জাহান তালুকদার, তাহিরপুর প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:৩৫ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প”-এর ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।

কর্মশালার সঞ্চালনা করেন প্রকল্পের অফিসার এস. এম. তরিকুল ইসলাম। 

এতে উপস্থিত বক্তারা ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিশ্বনাথ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুল ইসলাম, তাহিরপুর থানার এসআই নাজমুল হাসান, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ ফরিদ, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শাহ আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার শাহ আলম, সাংবাদিক রুকন উদ্দিন ও শওকত হাসান।

এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ জন ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় যেকোনো দূর্যোগকালীন পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা, উদ্ধার অভিযান এবং অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে হাতে কলমে নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নাগরিক প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও যৌক্তিক সমাধান প্রস্তাবনা তোলা হয়।

ইএইচ