কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশফাকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে প্রদান করা হয়েছে— ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার।
উপজেলা কৃষি কর্মকর্তা আশফাকুর রহমান জানান, এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।
ইএইচ