ভেড়ামারায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

হেলাল মজুমদার, ভেড়ামারা প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:৩৭ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোবার বিকেলে ৫টায় ভেড়ামারা কোচ স্ট্যান্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ৩ সেপ্টেম্বর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস স্মরণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা শাখা সদস্য সচিব শাহাজান আলি। 

তিনি বলেন, “নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি একটি সুসংগঠিত দল, তা প্রমাণ করতে হবে। উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনসহ সকল ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ৩১ দফা কর্মসুচির বিষয়টি পৌঁছে দিতে হবে। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের ত্যাগ, ধৈর্য ও কারাবাসের কথাও আলোচনা করা হয়েছে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এস.এস. আল হুসাইন সোহাগ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান জুয়েল।

বক্তারা বলেন, “ভেড়ামারা উপজেলা বিএনপির একটি সুন্দর কমিটি গঠন করা প্রয়োজন, যেখানে শাহাজান আলিকে বাদ দেয়া যাবে না। নিজেদের মধ্যে কাদা ছুড়া করা বন্ধ করতে হবে।” বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ন আহ্বায়ক শাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোখলেসুর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম।

ইএইচ