রাজবাড়ীর কালুখালীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ।
সভায় প্রধান অতিথি ছিলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মুনির হোসেন (পিভিএম), কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার বাকী বিল্লাহ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী তনয় চক্রবর্তী শম্ভু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রনজয় কুমার বসু ও সাধারণ সম্পাদক শ্রী যাদব কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী।
এছাড়াও সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, মাজবাড়ী ইউপির চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিকসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এই বছর উপজেলার ৭টি ইউনিয়নে ৫৭টি মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হবে।
ইএইচ