গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন,“দেশের স্বার্থে যেকোনো মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে নেত্রী পালিয়ে যায়, তিনি আর রাজনীতিতে ফিরে আসতে পারেন না। বিনা ভোটের নির্বাচন এ দেশের মাটিতে আর হবে না। ৭১-এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ। বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে।”
শনিবার রাতে মুকসুদপুর পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. টুকু মোল্লা। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি পীরে কামেল হযরত লেহাজউদ্দীন (র.) এর মাজার জিয়ারত করেন।
ইএইচ