পলাশবাড়ীতে ফিলিং স্টেশন ও বেকারীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:২৫ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় রূপ ফিলিং স্টেশন এবং লাইসেন্স না থাকায় সামিয়া বেকারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার। 

এ সময় বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার প্রকৌশলী মো. তাওহীদ আল আমি এবং পরিদর্শক নাসির উদ্দিনসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পৌরশহরের সামিয়া বেকারীর লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা এবং উপজেলার মাঠেরহাট এলাকায় রূপ ফিলিং স্টেশনে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ইএইচ