ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ছোটরাঘবপুর দারুল কোরআন কওমি মাদরাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাজেদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা ও শরীফ আবেদীন জায়েদী।
এ সময় তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, শিক্ষক-অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইএইচ