মির্জাগঞ্জ জামায়াতের আমির সিরাজুল, সেক্রেটারি শাহজাহান

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০১:২৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে পঞ্চমবারের মতো উপজেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মুহা. সিরাজুল হক এবং সেক্রেটারি মাওলানা মো শাহজাহান। 

এ সময় নবনির্বাচিত আমির ও সেক্রেটারিসহ ১১ সদস্য বিশিষ্ট সূরা ও কর্ম পরিষদ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (১ অক্টোবর) বিকেলে কমিটি ঘোষণার পরে নতুন কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।

ইএইচ