ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১০:১১ পিএম

বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীরা শনিবার সকাল ৮টায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত কর্মসূচিতে ৬৫ জন স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।

উপজেলা শাখার সভাপতি নুরুল হক হলুদ বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু দীর্ঘদিন ধরে প্রাপ্য মর্যাদা ও সুবিধা পাচ্ছেন না। নেতৃবৃন্দ সরকারের কাছে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

কর্মসূচির মধ্যে ছিল—স্মারকলিপি প্রদান এবং ইপিআই ও টিসিভি কার্যক্রমসহ অন্যান্য দায়িত্ব বর্জন।

ছয় দফা দাবি— নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোজন, ১৪তম গ্রেড, ইন-সার্ভিস প্রশিক্ষণ, টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেল উন্নয়ন।

ইএইচ