চট্টগ্রামের সীতাকুন্ডে সমূদ্রে ‘মা’ মাছ সংরক্ষণের জন্য ৪ আগস্ট থেকে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও প্রচারের জন্য হাট-ঘাটে প্রচার-প্রচারণার পাশাপাশি অভিযান চলছে।
গত ৪ দিনের ৮টি অভিযানে ১৬ জেলেকে আটক করা হয়েছে।
এ সময় ১০ জেলেকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে, ৬ জনকে জেলে প্রেরণ করা হয়েছে, ১টি নৌকা জব্দ করা হয়েছে এবং ৮ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে।
মৎস অফিস কর্তৃক পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি), কোস্টগার্ড ও নৌ-পুলিশ সহযোগিতায় ছিলেন বলে জানিয়েছেন উপজেলা মৎস কর্মকর্তা মোতাছিম বিল্লা।
তিনি বলেন, “সমূদ্রে অবৈধভাবে জাল বসানোর দায়ে ১০ জেলে আইনের আওতায় এসেছে। আগামী ২২ দিন ‘মা’ মাছ সংরক্ষণের অভিযান অব্যাহত রাখা হবে।”
ইএইচ