চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে ফৌজদারহাট বন্দর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা আবদুর রবের পুত্র অনিক (৩০) এবং সোহান (২৬)।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বন্দর লিংক রোডের চিটাগাং ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, দুর্ঘটনায় আরোহীরা শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন, যার ফলে তাদের মৃত্যু হয়।
জেএইচআর