সীতাকুন্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১২:১৪ এএম

সীতাকুন্ডে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ, বাংলাদেশ কোস্টগার্ড এবং কুমিরা নৌ-পুলিশের সদস্যরা।

অভিযানে সমুদ্র থেকে অবৈধভাবে ইলিশ মাছ আহরণের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় ৪ জন জেলেকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

ইএইচ