হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদলকর্মী নিহত

মো. সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ১১:০৬ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতের ঘটনায় নিহত ছাত্রদল সভাপতি অপি দাসের সাথে আহত হওয়া মোহাম্মদ তানিম (১৮) নামে আরেক ছাত্রদলকর্মী মারা গেছে।

বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত তানিম উপজেলা মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার বাকের আলী চৌধুরী বাড়ির মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুত্র বলে জানা গেছে। 

এবিষয়ে জানতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ছাত্রদল সভাপতি অপি ও তার সঙ্গীয়দের উপর দুষ্কৃতকারীরা হামলা চালায়, এতে ঘটনাস্থলে অপি দাস নিহত হয় এবং তানিম গুরুতর আহত হয়।

জেএইচআর