রায়পুরা উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, উপজেলা প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, “উন্নয়ন কার্যক্রমে মাঠপর্যায়ের কর্মকর্তারাই সরকারের মূল ভরসা। সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে।”
তিনি প্রশাসনের সেবা কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভা শেষে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইএইচ