সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১২:২০ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেসের ধাক্কায় এক ৩৫ বছর বয়সী যুবক নিহত হয়েছেন। 

দুর্ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিরা এলাকায় ঘটে।

রেলওয়ে ফাঁড়ির সহকারী ইনচার্জ (এসআই) আশরাফ সিদ্দিক জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কায় যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছে।

এ পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ