পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলেকে ১৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে উপজেলার সন্ধ্যা নদীর আমরাজুড়ির ব্রাহ্মণতিত্না এলাকা থেকে দুই জেলেকে আটক করে উপজেলা মৎস্য বিভাগ। তাদের থেকে তিন হাজার মিটার সুতির জল জব্দ করা হয়।
পরে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার আমরাজুড়ি আবাসনের ফয়সাল মৃধা ও জসিম মল্লিক।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, "সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ শিকার করায় ফয়সাল ও জসিম মল্লিককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ১৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।"
ইএইচ