আখাউড়ায় ২৮০ জন কৃষক পেল সার ও শীতকালীন সবজি বীজ 

সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এসব শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ২৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। 

উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০০ জন কৃষকের মাঝে বসতবাড়ির আঙ্গিনায় শীতকালীন সবজি চাষের জন্য ৯ প্রকার সবজির বীজ দেওয়া হয়। 

এছাড়া ১৮০ জন কৃষকের মধ্যে ২০ শতাংশ জমিতে চাষের জন্য লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়ার বীজ দেওয়া হয়। একইসঙ্গে প্রতিকৃষককে ১০ ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। বিতরণ কালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো. জাহিদ হাছান, মো. আলেক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর