নাঙ্গলকোটে গৃহবধূ মনিকার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৪:০৬ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মডেল মহিলা কলেজ ছাত্রী ও পৌরসভার আতাকরা গ্রামের মাহবুবুল হকের মেয়ে কুলছুম আক্তার মনিকা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশ নেন।

মিছিলটি পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বটতলায় এসে প্রতিবাদমূলক বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সজিব, শাওন, রাব্বি, আকিব, বাবলু, মিশু এবং নিহত মনিকার পিতা মাহবুবুল হক প্রমুখ।

ইএইচ